অসামঞ্জস্যতার অভিযোগে স্থগিত কুবির স্কলারশিপের তালিকা

২৮ নভেম্বর ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ ও প্রথমবারের মতো স্পোর্টস স্কলারশিপের তালিকা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২৯ জনের তালিকা প্রকাশ করা হয়।

তবে কিছু অভিযোগ ও অসামঞ্জস্যতার অভিযোগে সে তালিকা স্থগিত করা হয়েছে। গত রোববার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৩ ও স্পোর্টস স্কলারশিপ-২০২৩ এর প্রাথমিক তালিকায় কিছু অভিযোগ ও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তালিকাসহ পত্র স্থগিত করা হলো। শিগগিরই চূড়ান্ত তালিকা ও বৃত্তি প্রদানের তারিখ প্রকাশ করা হবে।

আরো পড়ুন: ১০ বছরে দ্বিগুণের বেশি হয়েছে স্নাতক ডিগ্রিধারী

এ বিষয়ে জানতে চাইলে তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অসামঞ্জস্যতা কিছু আছে। তা দূর করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে ক্রস চেক করা হচ্ছে। যারা যোগ্য তারাই স্কলারশিপ পাবে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬