উন্নত চিকিৎসার জন্য চবি ছাত্র রবিউলকে ঢাকায় নেয়া হয়েছে

১৯ আগস্ট ২০১৮, ০৭:৪০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল আলম। © টিডিসি ফটো

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আলমকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় রবিউলের। এরপর থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ রবিবার বিকেল ৩টার দিকে চমেক থেকে পঙ্গু হাসপাতালে আনা হয়ে রবিউল আলমকে। 

চবি প্রশাসন জানায়, রবিউলের পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে চেয়েছিলেন।  পরে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরীর উপস্থিতিতে কর্তব্যরত চমেক অর্থপেডিক্স বিভাগের সার্জন ডা. মিজানুর রহমান চৌধুরী পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

চমেক অর্থপেডিক্স বিভাগের সার্জন ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, রোগীর কন্ডিশন ভালো না।
আমাদের মেডিকেলের পরিসরে, যতটুকু সামর্থ ছিলো আমরা চেষ্টা করেছি। তাছাড়া রোগীর পরিবার থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে চাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিউলের ভাই রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। 

ঢাকায় উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রবিউলের পরিবারকে ৭০ হাজার টাকা সহযোগিতাও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রবিউলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১৬ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায়ও রবিউলের বিষয়টি আলোচনা করা হয়। সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন রবিউলের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আহ্বান জানান। এসময় অধ্যাপক ড. সুলতান আহমেদও একই কথা বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী রবিউলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950