শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবিতে উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

১৭ আগস্ট ২০১৮, ০২:২০ PM
রসায়ন বিভাগের সামনে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা

রসায়ন বিভাগের সামনে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতি ছাত্রজোটের পূর্বঘোষিত উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহত কর্মসূচীর মুখে রসায়ন বিভাগের উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।  শুক্রবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জাবির রসায়ন বিভাগের উইকেন্ড কোর্সের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. কৌশিক সাহা।

এর আগে সকাল ১০টা থেকে রসায়ন বিভাগের সামনে প্রতিরোধ কর্মসূচী পালন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে রসায়ন বিভাগের সামনে অবস্থান নেয়।  বেলা ১১টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণার আগ পর্যন্ত তারা এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন। 

পরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।  এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘আজকে আমাদের কর্মসূচী সফল হয়েছে।  পরবর্তীতে আবার এ পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হলে তা আবারো প্রতিহত করা হবে।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য যে সকল বিভাগে উইকেন্ড কোর্স চালু আছে সেগুলো থেকে নতুন কোনো বিজ্ঞপ্তি দিলে সাধারণ ছাত্রদের নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950