বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

অপহরণ করতে এসে আটক দুই যুবক, পরে মুচলেকা দিয়ে মুক্তি

২০ নভেম্বর ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আটক দুই যুবক

আটক দুই যুবক © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অপহরণ করতে এসে শিক্ষার্থীদের হাতে নোবেল আহমেদ ও মইনুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। এসময় আরও তিনজন পালিয়ে গেছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মডার্ন মোড় থেকে আসার পথে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করে অপহরণের চেষ্টা করছিল ৫ জন। পথিমধ্যে এক রিকশাওয়ালা তাকে (শিক্ষার্থী) ক্যাম্পাস গেট পর্যন্ত এগিয়ে দেয়। পরে বিষয়টি জানানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ জনের মধ্যে ২ জনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নোবেলের বাড়ি তাজহাটের আদর্শ পাড়া ও মইনুলের সাতমাথা। এরমধ্যে নোবেল সোহরাব হোসেনের ছেলে ও মইনুল মতিউর রহমানের ছেলে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে জানা যায়, আটককৃত ছেলেরা নেশাগ্রস্ত ছিল। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence