‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’

০৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ PM
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া © টিডিসি সম্পাদিত

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যখন যুদ্ধ শুরু করেছিল, তার তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী। তাদের মনোবলও এখন আগের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।

আকরামিনিয়া বলেন, ‘আজ ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী—যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের পর—যুদ্ধের শুরুর সময়ের তুলনায় অনেক বেশি সতর্ক এবং শক্তিশালী অবস্থানে রয়েছে।’

তিনি বলেন, তাদের মধ্যে এখন আগের চেয়ে অনেক বেশি উদ্দীপনা, অঙ্গীকার ও আত্মবিশ্বাস রয়েছে।

মুখপাত্র আরও জানান, হরমুজ প্রণালির ওপর ইরানি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং যতক্ষণ না যুক্তরাষ্ট্র তেহরানের দাবিগুলো মেনে নিচ্ছে, ততক্ষণ এই প্রণালি বন্ধই থাকবে।

তিনি বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসবে তা হবে তাৎক্ষণিক, কার্যকর এবং কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে।’

সূত্র: মিডল ইস্ট আই

সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
৮ মাস আগের প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায়, অথচ ১৩৩ বছরের প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950