জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

১৬ আগস্ট ২০১৮, ০৭:০১ PM
জাবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

জাবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন অত্যন্ত পরিচ্ছন্ন। এ কারণে শিক্ষার্থীরা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা আগামীতে পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে করবো।
এ সময় ভর্তি পরীক্ষার কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অনুষদ ডিনবৃন্দ, রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ও আইআইটি বিভাগের শিক্ষকবৃন্দ।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের মত এবারও অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950