ওয়ান ইলেভেনের সহযোগীরা সরকার হঠানোর ষড়যন্ত্র করছে: কাদের

১৬ আগস্ট ২০১৮, ০৬:৪৫ PM
ফাইল ফটো

ফাইল ফটো

ওয়ান-ইলেভেনের সময় যারা বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, গণমাধ্যমের একটি অংশ তাদের সহযোগী হিসেবে কাজ করেছিল। একটি রাজনৈতিক দলের উসকানিতে তারা শেখ হাসিনার সরকার হঠানোর চক্রান্তে নেমে পড়েছে। বৃহস্পতিবার দুপুরের ঢাকা সরকারি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের শোক দিবসের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গণমাধ্যমের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমের কেউ কেউ আক্রমণকারীকে আক্রান্ত আর আক্রান্তদের আক্রমণকারী হিসেবে অপপ্রচার চালিয়েছে। আমাদের ৪৬ জন নেতাকর্মী আহত হলো, একজনের চোখ নষ্ট হয়েছে। অথচ ওই ছেলেকে বলা হলো সে নাকি সাধারণ ছাত্র।

এই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অরাজনৈতিক আন্দোলনে হঠাৎ দেখলাম রাজনীতি প্রবেশ করেছে। হাজার হাজার স্কুলব্যাগের ভেতরে রড-চাপাতি-পাথর। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চেয়েছে; আর বিএনপি তাদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। শিশুদের একটি যৌক্তিক আন্দোলনে তারা এমন একটি নিষ্ঠুর এজেন্ডা নিয়ে মাঠে নেমে ব্যর্থ হয়েছে। তারা এখন নালিশ করতে শুরু করেছে। বিদেশিদের কাছে নালিশ করছে, দেশের সমস্যা বিদেশিদের বলছে, কূটনেতিকদের সঙ্গে বৈঠক করছে।

নয় বছরে বিএনপি নয় দিনও আন্দোলন করতে পারেনি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা রমজানের ঈদের পর বলে কুরবানির ঈদের পর আন্দোলন, কখনও বলে পরীক্ষার পর আন্দোলন, আবার বলে বেগম জিয়া লন্ডন থেকে আসার পর আন্দোলন। নয় বছরে ১৮টি ঈদ গেল, এ বছর, ওই বছর; আন্দোলন কোন বছর? ইডেন কলেজে সিট বাণিজ্যের বিষয়ে সতর্ক করে ওবায়দুল কাদের নেতাকর্মীদের বলেন, ‘পলিটিক্যাল রুম কিসের? টাকা পয়সা নিয়ে রুমে রাখা হয়। এসব প্রাকটিস বন্ধ করতে হবে। কলেজের অধ্যক্ষকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অন্যায় দূর করতে সাহস থাকস থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। আপনি যদি এটা না পারেন তাহলে কলেজ চালাবেন কিভাবে? রাজনীতির নামে অপরাজনীতি সহ্য করা হবে না।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর এক খুনিকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর এক খুনি অবস্থান করছে। তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে। কানাডায় মৃত্যুদন্ড না থাকায় আইনি জটিলতার কারণে এই মুহূর্তে আনা যাচ্ছে না। আরেক দেশে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যপারে অগ্রগতি ৯০ ভাগ সফল। আমাদের কূটনৈতিক উদ্যোগ সফল হতে যাচ্ছে।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আকতার পপি, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন প্রমুখ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950