মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

১৮ নভেম্বর ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

ভোলার লালমোহনে মোমবাতির আলোতে পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের ১০৯ জন পরীক্ষার্থী। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকালে অনুষ্ঠিত সিভিক এডুকেশন-১ বিষয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।
 
জানা যায়, গতকাল সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল বিকাল সাড়ে ৪টা লালমোহন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

এ ছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ও বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলো অন্ধকার হয়ে যায়। এজন্য কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধার্থে মোমবাতির ব্যবস্থা করেন।
 
ওই মোমবাতির আলোতেই গতকাল সকালের শিফটের পরীক্ষা শেষ করেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুজ্জ জাহের বলেন, আবহাওয়ার কারণে পরীক্ষার হল অন্ধকার হয়ে যায়। এজন্য পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। একটু সমস্যা হলেও পরীক্ষার্থীরা ভালোভাবেই তাদের পরীক্ষা শেষ করতে পেরেছেন।

ঝগড়া হলেই কেন মা-বোন তুলে গালি দেওয়া হয়?
  • ০৭ নভেম্বর ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে ২৭ দিন পর দেশে ফির প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950