জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম

১৫ আগস্ট ২০১৮, ০১:৪০ PM
ড. মো. নূরুল আলম

ড. মো. নূরুল আলম © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।  মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার নিয়োগপত্র পাঠানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেয়া হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন।  পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন।  তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন।  পরে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।  ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন।  তিনি দেশের বাইরে ইংল্যান্ড ও ইতালি থেকে ডিগ্রি নিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি দুইবার ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এছাড়া প্রভোস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩ বার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬