জাবিতে গণপিটুনীর শিকার বুয়েট ছাত্রলীগ নেতা

১৫ আগস্ট ২০১৮, ০১:২৯ PM
তাহমিদ আহমেদ।

তাহমিদ আহমেদ। © টিডিসি ফটো

আপত্তিকর অবস্থায় আটক হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরন করার অভিযোগে গণপিটুনীর শিকার হয়েছে বুয়েট ছাত্রলীগের এক নেতা।  বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এ ঘটনা ঘটে।

গণপিটুনীর শিকার ছাত্রলীগ নেতার নাম তাহমিদ আহমেদ।  তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ১৪ব্যাচের শিক্ষার্থী ও আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র।  পাশাপাশি বুয়েট ছাত্রলীগের আহসানউল্লাহ হল ইউনিটের পাঠাগার বিষয়ক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের বেঞ্চে তাহমিদ তার বান্ধবীর সাথে আপত্তিকর অবস্থায় বসে ছিলো।  বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকতা সুদীপ্ত শাহীন তার পরিচয় জানতে চাইলে সে প্রধান নিরাপত্তা কর্মকর্তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং জোর গলায় চিৎকার করে।  তার চিৎকার শুনে আশেপাশের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়।  পরে নিরাপত্তাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে নিরাপত্তা অফিসে যেতে বলে।

তাকে ধরে নিরাপত্তা অফিসে যাওয়ার সময় সে নিজেকে বুয়েট ছাত্রলীগের পাঠাগার সম্পাদক হিসেবে পরিচয় দেয়।  এক পর্যায়ে সে আক্রমণাত্মক আচরণ করতে শুরু করে।  এ সময় উপস্থিত সকলে তাকে থামাতে গেলে সে জাবির এক শিক্ষার্থীর বুকে লাথি মারে।  এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপস্থিত শিক্ষার্থীরা তাকে পিটুনী দেয়।

পরে বেলা ১২টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা তাকে উদ্ধার করে নিরাপত্তা অফিসে নিয়ে যায়।  এ সময় মুচলেকা নিয়ে তার বান্ধবীর জিম্মায় তাহমিদকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘সে সাধারণ শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করায় শিক্ষার্থীরা তার উপর উদ্ধত হয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close