কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি

১৫ আগস্ট ২০১৮, ০১:০৫ PM
জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শোক র‌্যালি

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শোক র‌্যালি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিবার।  বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র‌্যালি এবং বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে তারা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাষ্কর্যে এসে শেষ হয়।

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের, প্রক্টর ড. কাজী মো: কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন, এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভিাগের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬