বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা হয় ১৯৭৩ এ!

১৪ আগস্ট ২০১৮, ১০:২৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড নুরুল্লাহ প্রধান অতিথির বক্তব্য  প্রদান করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড নুরুল্লাহ প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন। © টিডিসি ফটো

১৯৭৫ সালে দেশে বাকশাল কায়েমের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, একথা সত্য নয়। বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা শুরু হয় ১৯৭৩ সাল থেকে যা হত্যাকারীরা স্বীকারও করেছে। রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড নুরুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ডীনস কমপ্লেক্সে এ আলোচনার আয়োজন করা হয়।

ড. নুরুল্লাহ বলেন, যদিও দেশ শাসন করার সময় দেশের দূর্নীতি, গণতন্ত্রের নামে স্বেচ্ছাচার, তৎকালীন সময়ে দেশের দূর্র্ভিক্ষের কথা তিনি (বঙ্গবন্ধু ) স্বীকার করেছেন। পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যেমে তা প্রমাণ মিলেছে। মৃত্যর পূর্বে বঙ্গবন্ধুকে সঠিক মূল্যায়নের অভাব ছিল যা তেঁতাল্লিশ বছর পরে সেই বিষয়টি আমরা মূল্যায়ন করতে পারছি। বঙ্গবন্ধু হত্যার পটভূমির পেছনে মিথ্যার প্রচার, দুর্ণাম রটিয়ে পাকিস্তানের দোসররা হত্যা করেছিল। তাই আমাদের গুজব, অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে।

একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখার সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান তার বক্তব্য বলেন, ফেসবুকে একটি বিষয় প্রতিষ্ঠিত করতে চাইবে যে, শেখ হাসিনার হাতে দেশ ভাল চলছে না। এগুলো শক্ত ভাবে প্রতিবাদ করার আহবান জানান ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীদের প্রতি।

রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রবিউল সরকার রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, জেলা সভাপতি বরজাহান, রাবির ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার সহ প্রায় অনেক নেতাকর্মী।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শোক সভা শুরু হয়। পরে রাবি শাখা নির্মল কমিটির সহ-সভাপতি শাহিন রানা শোক বাক্য পাঠ করেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950