প্রগতিশীল শিক্ষকদের চিঠিতে বঙ্গবন্ধুর নামের বানান ভুল!

১৪ আগস্ট ২০১৮, ০৯:১৫ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এর শোক দিবসের কর্মসূচীর চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান মুজিবুর না লিখে মজিবুর লেখা হয়েছে। প্রগতিশীল শিক্ষকদের চিঠিতে এমন ভুলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রগতিশীল শিক্ষকদের অনেকে।

সংগঠনটির সদ্য নির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. এম মজিবুর স্বাক্ষরিত ওই চিঠিতে প্রথম অংশে নামের বানান ঠিক লিখলেও পরের অংশে ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’ লেখা হয়েছে।

চিঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ শোক র‌্যালিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচির বিষয়ে বলা হয়েছে।

এছাড়া চিঠিতে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ হিসেবে সম্বোধন করা হয়েছে। অথচ বাংলাদেশ সংবিধানে ৪ক অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়েছে।

এছাড়া, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রণয়ন আইনে ‘জাতির জনক’-এর পরিবর্তে ‘জাতির পিতা’ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সরকারি পরিপত্রেও ‘জাতির পিতা’ শব্দদ্বয় ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের দু’জন সিনিয়র প্রগতিশীল শিক্ষক বলেন, এমন ভুল খুবই দুঃখজনক। যারা বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে তারা যদি এ ধরণের ভুল করে তা অমার্জনীয়। এখানে উদাসীনতা সুস্পষ্ট। কেন এমন ভুল হলো, সংগঠনের স্টিয়ারিং কমিটির সভা আহ্বান করে তা খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাড়াহুড়ার মধ্যে বিষয়টি ভুল হয়ে গেছে। এমন ভুল অবশ্যই দোষণীয় এবং অপরাধ। আগে দেখা হয়নি বিষয়টি এখন দেখছি।

‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’ লেখা চিঠিটি
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950