চবিতে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৪ আগস্ট ২০১৮, ০৬:৪১ PM
ইফতেখার উদ্দিন মাছুম

ইফতেখার উদ্দিন মাছুম © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ইফতেখার উদ্দিন মাছুম নামে এক শিক্ষার্থীকে চবি ছাত্রলীগ কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের পাশে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ইফতেখার উদ্দিন মাসুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ সেশনের ছাত্র।  মারধরকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যৈষ্ঠ সহ-সভাপতি মনছুর আলমের অনুসারী বলে পরিচিত।

সূত্র জানায়, ইফতেখার এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ার অভিযোগ ওঠে।  এর জের ধরে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর করে৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব বলেন, আহত শিক্ষার্থী ইফতেখারের নাকে আঘাত রয়েছে।  তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মারধরের বিষয়টি স্বীকার করে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মনছুর আলম বলেন, সরকার ও ছাত্রলীগকে হুমকি দেয়ায় আমাদের কর্মীরা তাকে প্রতিহত করেছে।  ওই শিক্ষার্থী মৌলবাদী গোষ্ঠির সাথে জড়িত।  এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যহত থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মারধরের বিষয়ে ওই শিক্ষার্থী কোন লিখিত অভিযোগ দেয় নি।  তবে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার বিষয়টি স্বীকার করছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close