এশিয়াটিক সোসাইটির আলোচনা সভায় উপাচার্য ড. হারুন-অর-রশিদ

‘৪৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কখনই বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনায় ছিল না’

১৪ আগস্ট ২০১৮, ০৬:২৬ PM
এশিয়াটিক সোসাইটির আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করছেন উপাচার্য ড. হারুন-অর-রশিদ

এশিয়াটিক সোসাইটির আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করছেন উপাচার্য ড. হারুন-অর-রশিদ © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ৪৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কখনই বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনায় ছিল না।  মঙ্গলবার বিকেল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে সোসাইটির মাসিক সভায় ‘পাকিস্তান আন্দোলন, বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

এ সময়ে তিনি বলেন, ‘বাংলায় মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনের মূলভিত্তি ছিল আর্থ-সামাজিক ও রাজনৈতিক, ধর্ম বিশ্বাস নয়।  ধর্ম এক পর্যায়ে রাজনৈতিক মোবিলাইজেশনে ব্যবহৃত হয় মাত্র।  মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন পর্বেও হিন্দু জমিদার-মহাজনদের পাশাপাশি অবাঙালি মুসলিম নেতৃত্বের নিয়ন্ত্রণের বিরুদ্ধেও বাঙালি মুসলমানদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিদ্যমান ছিল।  বাঙালির জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভ‚মিকা ছিল বটে, তবে ৪৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান তাঁর রাষ্ট্রভাবনায় ছিল না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাবনায় ছিল পূর্ব ভারতে (বর্তমান বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল) একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা।  এর পরিবর্তে ১৯৪৭ সালে হাজার মাইলেরও অধিক ব্যবধানে অবস্থিত ভারতের দুটি অংশ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রভাষার প্রশ্নকে ধারণ করে শুরু থেকেই পাকিস্তান রাষ্ট্রে তাঁর নেতৃত্বে বাঙালির জাতীয় মুক্তির সংগ্রাম নতুন আঙ্গীকে গড়ে ওঠে।  ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এরই চ‚ড়ান্ত পরিণতি।  বস্তুত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার অন্তত হাজার বছরের আন্দোলন-সংগ্রাম-স্বপ্ন।  এক দীর্ঘ ঐতিহাসিক পথপরিক্রমা শেষে বঙ্গবন্ধুর নেতৃত্বেই এ স্বপ্নের পূরণ।  তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালির ইতিহাসের মহানায়ক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আর বাংলাদেশ তাঁর অমর র্কীতি।

অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ উস সালেহীন সভাপতিত্ব করেন।

 

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬