গোলাম সারওয়ারের মৃত্যুতে চবিসাসের শোক

১৪ আগস্ট ২০১৮, ০৪:৪৫ PM
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার © ফাইল ফটো

বাংলাদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।  পাশাপাশি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছে সংগঠনটি।

মঙ্গলবার বিকালে সাংবাদিক সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

যৌথ শোক বার্তায় সংগঠনের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা জগতের কিংবদন্তী গোলাম সারওয়ার মৃত্যুর আগ পর্যন্ত দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।  সাংবাদিকদের অধিকার আদায়ের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন।  তিনি উপমহাদেশের সাংবাদিকতার অনুকরণীয় একজন ব্যক্তিত্ব।’

সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, ‘বাংলাদেশের সকল সংকটে গোলাম সারওয়ারের ভূমিকা দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।  সাংবাদিকতার বাহিরেও প্রগতিশীল, মুক্তিযুদ্ধের পক্ষেসহ দেশের সকল আন্দোলনে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন; যা মাইলফলক হয়ে থাকবে।  এমন একজন গুণী ব্যক্তিত্বের শূণ্যতা অনুভব করবে দেশের গণমাধ্যম।  এই মহান সাংবাদিকের বিয়োগ অপূরণীয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950