গোলাম সারওয়ারের মৃত্যুতে শাবি প্রেসক্লাবের শোক

১৪ আগস্ট ২০১৮, ০২:৩৪ PM
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার © ফাইল ফটো

একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।  দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় শাবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ার দেশের সাংবাদিকতায় পথিকৃৎ। তিনি ছিলেন সততা ও সাহসিকতার প্রতীক।  নির্ভীক এই সাংবাদিক দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকায় কাজ করেছেন।  দেশের সাংবাদিকতা জগতে তার অবদান অপরিসীম।

তারা আরও বলেন, বাংলাদেশের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে গোলাম সারওয়ারের নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার।  শৌখিন, কুটিরশিল্পসদৃশ সংবাদপত্রের ক্ষীণ বলয় থেকে বৃহৎ কলেবরের সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম সফল পথিকৃৎ সম্পাদক গোলাম সারওয়ার।  তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সাংবাদিক গোলাম সারওয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬