অবরোধে ফেনী কলেজে ছাত্রদলের তালা

০৮ নভেম্বর ২০২৩, ০১:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ফেনী কলেজের ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল

ফেনী কলেজের ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল © সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ফেনী সরকারি কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদল। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কলেজ প্রশাসন ও ছাত্রলীগ।

সকালে দেখা যায়, ফেনী সরকারি কলেজের ভেতরের ফটক ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার লাগিয়েছে ছাত্রদল। গেইটে ‌‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল হালিম মানিকসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল হালিম মানিক বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। কিন্তু ক্ষমতাসীন দলের কারণে অবরোধের মধ্যে শিক্ষার্থীরা কষ্ট করছে। সেজন্যই ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবিব বলেন, কোথায় তালা দিয়েছে আমি জানি না। এটি সত্য না।

এ প্রসঙ্গে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন বলেন, সকাল থেকে কলেজের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। কলেজ খোলার পরে এ ধরনের কিছু নজরে পড়েনি। এছাড়া কলেজ ফটকো কারো তালা দেওয়ার সুযোগ নেই। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তি, প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
নরসিংদীর ‘লাল গ্রুপের’ প্রধান আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950