সমকাল সম্পাদকের মৃত্যুতে রাবি প্রেসক্লাবের শোকবার্তা

১৪ আগস্ট ২০১৮, ১১:৫৫ AM
দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার © ফাইল ফটো

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা।  মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী ক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ শোকবার্তা জানান।

এসময় তারা বলেন, ‘দেশের সাংবাদিকতা জগতের প্রতিথযশা এই সাংবদিকের পরলোকগমনে আমরা একটি নক্ষত্রকে হারালাম।  বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে এগিয়ে নিতে তার অবদান এই প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।  আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলে ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি-টিউশন ফির ৬০% পরি…
  • ১৯ এপ্রিল ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬