চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে অবৈধভাবে সিট দখল, বহিরাগতদের অবাধ যাতায়াত রোধসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা দূরীকরণে ‘শাটল শৃঙ্খলা কমিটি’ নামক একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সোমবার এ সংগঠনের যাত্রা শুরু হয়।
এক বছর মেয়াদি এ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন মাসুদ রানাকে এবং এসএইচকে রনি সাধারণ সম্পাদক।
এছাড়া কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি তায়েফ হাসান, আজিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আই.কে. শাকিল, ইমরান হোসেন, জুলকার নাঈম খান, সাংগঠনিক সম্পাদক সাব্বির রাহাত, সহ সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, রোনালদো রনিক, প্রচার সম্পাদক রেদোয়ান আহমেদ সাদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং অর্থ সম্পাদক অনিক রায়হান।
চবি ছাত্রলীগের সিনিয়র নেতা আনোয়ার হোসেন শুভ, এমাদ উদ্দিন, সৈয়দ আমিন হোসেন, অভিজিৎ কর্মকার, রাতুল হোসেন, রায়হান রেজা, মোহাম্মদ আলী, ফরাজী সজীব এবং শেখ মোহাম্মদ শামীম আজম প্রমুখ কয়েক দফা আলোচনা সাপেক্ষে এই কমিটির অনুমোদন দেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, মুজিব আদর্শ বুকে ধারণ করে সর্বস্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শান্তির লক্ষ্যে আগামী একবছর এই কমিটি কাজ করে যাবে।