ইবিতে চারদফা দাবিতে কনজুমার ইয়ুথের স্মারকলিপি

১৩ আগস্ট ২০১৮, ০৭:২২ PM
ইবিতে চার দফা দাবিতে স্মারকলিপি

ইবিতে চার দফা দাবিতে স্মারকলিপি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল এবং ক্যাম্পাসের অভ্যান্তরিন হোটেলগুলোতে খ্যাদ্যের মান বৃদ্ধি ও মূল্য নির্ধারণসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন ইবি শাখার নেতৃবৃন্দ।  স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় দেড় হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

গত ৪ থেকে ১০ জুলাই পর্যন্ত ক্যাম্পাসের খাবারের মান ও মূল্য নির্ধারণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ সপ্তাহ পালন করে সিওয়াইবি।  এসব সমস্যার স্থায়ী প্রতিকারের লক্ষ্যে তারা ১ হাজার ৫৪১ জন শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ইমরান শুভ্র স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়েছে, দেশের একটি নামকরা সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমরা চাহিদা অনুযায়ী গুণগত মানের খাবার পাচ্ছি না।  প্রতিটি আবাসিক হলের ডাইনিংগুলো খুব নিম্মমানের খাবার পরিবেশন করে।  যা আমাদের শরীরের পুষ্টি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যহীনতার ঝুঁকিতে পড়ছে।

শিক্ষার্থীরা ভালো খাবারের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খাবার হোটেলের দ্বারস্থ হয়।  তবে নির্দিষ্ট কোন মূল্য তালিকা না টাঙিয়ে তারা নিজেদের ইচ্ছেমত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করে।  যা সম্পূর্ণ ভোক্তা অধিকারের সু-স্পষ্ট লঙ্ঘণ।  এসব অভিযোগের আলোকে তারা ৪দফা দাবি উত্থাপন করেন।  দাবিগুলো হলো: আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন নিশ্চিত করা।  সকল হল ডাইনিং ও খাবার দোকানে অভিন্ন মূল্য নির্ধারণ নিশ্চিত করা।  ক্যাম্পাসের অভ্যন্তরিন খাবার হোটেলগুলোতে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে আবাসিক হল এবং দোকানের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

স্মারকলিপি জমা প্রদানের সময় সংগঠনের যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির শুভ, শামিমুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন আযাদ, প্রচার সম্পাদক ওয়াহেদ আলী, অর্থ সম্পাদক সাজেদা আক্তার জলি, মিডিয়া সম্পাদক শাহেদুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬