কুবি ছাত্র প্রলয়ের চিকিৎসায় ৩০ লাখ টাকার চেক হস্তান্তর

১৩ আগস্ট ২০১৮, ০৬:৪৮ PM
প্রলয়ের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকার চেক হস্তান্তর

প্রলয়ের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকার চেক হস্তান্তর © টিডিসি ফটো

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ছাত্র প্রলয় চৌধুরীর চিকিৎসা জন্য তার পরিবারের কাছে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে কুবি পরিবার। 

সোমবার দুপুরে ব্যাবসা শিক্ষা অনুষদের হল রুমে প্রলয়ের পিতা গণেশ চৌধুরীর কাছে এ চেক হস্তান্তর করা হয়।

জানা যায়, বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী প্রলয় চৌধুরী।  গত তিন বছর যাবৎ তিনি লিভার জটিলতা সংক্রান্ত রোগে ভুগছেন।  চিকিৎসকরা জানিয়েছেন, প্রলয়ের লিভারের প্রায় ৭০ শতাংশই অকেজো হয়ে পড়েছে।  তাই যত দ্রুত সম্ভব তার লিভার সংস্থাপন করতে হবে।  যা খুবই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ।

তার চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকার প্রয়োজন।  গত কয়েকদিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রমে ৩০ লাখ টাকা যোগাড় করেছেন।  শিক্ষক ও সাধারণ মানুষের সহযোগিতায় তারা এই অর্থ যোগাড় করে।

চেক হস্তান্তরের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রলয়ের পাশে দাঁড়ানোর যে প্রয়াস দেখিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার তা সকলের জন্য অনন্য হয়ে থাকবে।’

উল্লেখ্য, লিভারের জটিল সমস্যায় জর্জরিত হয়ে প্রলয় বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। 

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬