জাতীয় শোক দিবস, পবিত্র ঈদ-উল-আযহা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে টানা ১৯ দিনের ছুটি শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)।
আগামী বুধবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে ৩ সেপ্টেম্বর হতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি শুরু হবে।