আত্মহত্যা করা দুই শিক্ষার্থীর শোক সভায় ইবি ভিসি

‘আত্মহত্যা কোন সমস্যার সমাধান হতে পারে না’

১৩ আগস্ট ২০১৮, ০৬:৩৬ PM
শোকসভা ও দোয়া মাহফিল

শোকসভা ও দোয়া মাহফিল © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘আত্মহত্যা কখনোই কোন সমস্যার সমাধান হতে পারে না বরং এটি আরও সমস্যা তৈরি করে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের দুই শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ আত্মহত্যা করলে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ‘শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের কোন বিশ্ববিদ্যালয়ে আমরা আর আত্মহত্যার ঘটনা দেখতে চাই না। যে কোন ঘটনা জীবনের একটি অংশ, এটা পুরো জীবনের কোন ঘটনা নয়। তাই যে কোন প্রতিকুল পরিবেশে নিজেকে ধরে রাখতে হবে।’

তিনি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার কথা ব্যক্ত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চাই। প্রকৃত শিক্ষা মানে শুধু ডিগ্রী অর্জন নয়। যে কোন প্রতিকুল পরিবেশে তারা যেন নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি আমাদের অনেক বিভাগের নারী শিক্ষক নেই, আর নারী শিক্ষক না থাকার কারণে ছাত্রীরা অনেক ক্ষেত্রে তাদের মনের কথা বলতে পারেনা। এজন্য অচিরেই আনুপাতিক হারে প্রতিটি বিভাগে নারী শিক্ষকের ব্যবস্থা করা হবে।’

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সুতাপ কুমার ঘোষের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, প্রেমে টানাপোড়নের কারণে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স একই বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ আত্মহত্যা করেন। এদের মধ্যে গলায় ফাঁস দিয়ে হেনা এবং রোকন ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা যান।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950