কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ

১৩ আগস্ট ২০১৮, ০২:৪৫ PM
অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন

অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপককে চার বছরের জন্য  নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ধারা ১০ (ক) অনুযায়ী  রাষ্ট্রপতি এ পদে নিয়োগ দিয়েছেন। 

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন উপাচার্য পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে গত ২ আগস্ট দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে উপাচার্য  পদ থেকে বিদায় নেন একই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950