উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা। © টিডিসি ফটো
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির একটি শাখা যাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সংগঠনটির সভাপতি হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জয়োন ও সাধারণ সম্পাদক হয়েছেন শরীফ নাসিবুর রহমান।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি রুবাইয়া রফিক, কোষাধ্যক্ষ কায়েস রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক রামিম হাসান,সাংগঠনিক সম্পাদক মিকাইল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহমুল ইসলাম, সৌমিত্র সাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইশরাত জাহান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমাইরা মেহজাবিন, ইভেন ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক কাজী সোহা , প্রমোশন এন্ড পাবলিসিটি বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ।
এর আগে সকালেবিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক অরুন কুমার বসাক, বিজ্ঞান অনুষদের ডিন ড. খললিুর রহমান।
এছাড়া বক্তব্য দেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এবং প্রাণীবজ্ঞিান বিভাগের সহকারী অধ্যাপক ড. ফজলুল হক।