চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী বাসটি উল্টে গিয়ে আহত ২৫ © টিডিসি ফটো
সাজেক ভ্রমণে যাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার খাগড়াছড়ির আলুটিলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার জন্য চালকের অসাবধানতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।
জানা যায়, মোট ৪৫ জন শিক্ষার্থী ভ্রমণের উদ্দেশ্যে উক্ত বাসে করে খাগড়াছড়ি যাচ্ছিলেন।