‘প্রেমের টানাপোড়েনে’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর ‘আত্মহত্যা’

১০ আগস্ট ২০১৮, ০১:০২ PM
নিহত রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ

নিহত রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ © টিডিসি ফটো

‘প্রেমে টানাপোড়েনের’ কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত ছাত্রী এবং রাতে ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ- দুই জনই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের একই বর্ষের শিক্ষার্থী।  

তাঁদের সহপাঠীরা জানান, রোকনুজ্জামান রোকন ও মুমতা হেনা আফরোজ মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।  তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তবে তা দুই জনের মধ্যে নাকি পারিবারিক কারণে তা বলতে পারেননি তারা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসার ফ্যানে ঝুলন্ত অবস্থায় মুমতা হেনার মরদেহ উদ্ধার করা হয়। ‘প্রেমিকার’ এমন আত্মহত্যার কথা শুনে ‘প্রেমিক’ রোকনও রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়া রেলগেটে শাটল ট্রেনের নিচে ঝাঁপ দেন।  পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।  তিনি বলেন, ওই দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।  তবে হঠাৎ দু’জনই কী কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে এখনও কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।  

জানা যায়, মুমতা হেনা আফরোজ বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলামের মেয়ে।  তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।  রোকনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায়।  রোকন কুষ্টিয়ার পেয়ারাতলার একটি ছাত্রাবাসে থাকতেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ এমদাদুল হক জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ার থেকে ইবি ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।  পঞ্চম তলার শোবার কক্ষের ফ্যানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলন্ত ছিল।  ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  

কুষ্টিয়া পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, ‘পোড়াদাহ থেকে ছেড়ে যাওয়া গোয়ালন্দগামী শাটল ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।  তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

প্রশাসনের শোক প্রকাশ

এদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার রাশেদুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় তারা এ শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, রোকনুজ্জামান এবং হেনার পরিবারের সাথে আমরাও শোকাহত ও ব্যথিত।  জীবনে চলার পথে ঘাত-প্রতিঘাত এবং যে কেন সমস্যা আসতেই পারে।  কিন্তু আত্মহত্যা কোন সমস্যার সমাধান হতে পারে না।  এ ধরনের অকাল মৃত্যু কারো কাম্য নয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950