চবিতে নিরাপদ শাটলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

০৯ আগস্ট ২০১৮, ০৪:৫৬ PM
নিরাপদ শাটলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নিরাপদ শাটলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন © টিডিসি ফটো

চবিতে নিরাপদ শাটল ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ।  বৃহস্পতিবার দুপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ কর্মসূচী পালন করে।  এসময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহত শিক্ষার্থী রবিউলের চিকিৎসার ব্যয়ভার বহন, শাটল ট্রেনে বগি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রদের প্রতিটি ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আগেও পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।  মানববন্ধন শেষে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো উল্লেখ করে চবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে তারা।

সমাবেশে ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ আলমগীর টিপু, মোঃ মনছুর, ইকবাল হোসেন টিপু, ওমর ফারুক, আবু তোরাব পরশ, সৌমেন দাশ জুয়েল আলম, রকিবুল হাসান দিনার, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, সাবরিনা চৌধুরী, ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, মোঃ আরমান, মোঃ রাকিব উদ্দিন, আব্দুল মালেক,সাখাওয়াত হোসেন রায়হানসহ আরো অনেকে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close