চবিতে শাটল ট্রেন সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

০৯ আগস্ট ২০১৮, ১১:২২ AM
চবি'তে শাটল ট্রেন সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চবি'তে শাটল ট্রেন সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

চট্টগ্রামের ষোলশহর স্টেশনে শাটল ট্রেনের সংস্কার ও বগি বৃদ্ধিসহ সাত দফা দাবিতে মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে : শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও সংস্কার, রেললাইন সংস্কার ও ডাবল লাইন চালু করা, বটতলি স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা ও জনবল নিয়োগ করা, বহিরাগতদের শাটলে যাতায়াত নিয়ন্ত্রণ করা, রবিউলের পূর্ণাঙ্গ চিকিৎসা খরচ বহন ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া, রেলস্টেশন সমূহকে আধুনিকায়ন করা, এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালু করা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মনজুরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শুভ মারমা, পালি বিভাগের শিক্ষার্থী কিরণ মারমা, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী ইমতিয়াজ ইমতু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রবিউলের মত বিশ্ববিদ্যালয়ের একজন সম্ভাবনাময় মেধাবী ছাত্রের স্বপ্নের মৃত্যু ঘটলো শাটল থাবায়, এটা অত্যন্ত দুঃখজনক।  আগেও এমন অনেক দূর্ঘটনা ঘটেছে।কিন্তু প্রসাশনের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ নেয়া হয়নি।  এভাবে দূর্ঘটনার ধারাবাহিকতা অব্যহত থাকলে মেধাবীদের একের পর একে স্বপ্নের অপমৃত্যু ঘটতে থাকবে।  তাই প্রসাশনকে অনতিবিলম্বে দূর্ঘটনা রোধে উত্থাপিত দাবিগুলো মেনে নেয়ার এবং রবিউলের পরিবারকে আর্থিক সহযোগিতার আহ্বান জানাই।

উল্লেখ্য, গতকাল সারে আটটার দিকে শাটল ট্রেনের নিচে কাটা পড়ে পা হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রবিউল আলম নামের সমাজতত্ত্ব বিভাগের (২০১২-১৩) এক শিক্ষার্থী। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950