রাবিতে যুক্তরাষ্ট্রের গবেষককে নেপালী শিক্ষার্থীর মারধর

০৮ আগস্ট ২০১৮, ০৮:৩২ PM

উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডোমেন জোসেফ নামের এক মার্কিন পিএইচ.ডি গবেষককে মারধরের অভিযোগ উঠেছে নেপালী এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এনিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষার্থীর বহিস্কার চেয়ে অভিযোগ পত্র দিয়েছেন মার্কিন ঐ গবেষক।

অভিযোগ পত্র অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’তে এ ঘটনা ঘটে। আহত ডোমেন জোসেফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধীনে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা নিয়ে পিএইচডি করছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর শিক্ষক। অন্যদিকে, মারধরকারী শিক্ষার্থী রুপোষ কুমার মিত্র এসেছেন নেপাল থেকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ পত্র থেকে জানা যায়, গত রাতে খাবার গ্রহণের সময় বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। সকালে আবারও দুই বিদেশি শিক্ষার্থী খাবার খেতে যান। এ সময় রুপোষ উচ্চস্বরে কথা বললে জোসেফ তাঁকে নিষেধ করেন। এরপরও রুপোষ উচ্চস্বরে কথা বললে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জোসেফ গালিগালাজ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে রুপোষ খাবার টেবিলে থাকা জগ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

অভিযোগ পত্র পেয়েছেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ছাত্রাবাসের পরিচালকের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব। ঘটনার পরে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950