আহত রবিউলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চবি প্রশাসনের

০৮ আগস্ট ২০১৮, ০৭:৫৯ PM

ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী রবিউল আলমের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চবি প্রক্টর আলী আজগর চৌধুরী। সম্মেলনে তিনি বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। রবিউল মোবাইলে কথা বলার সময় রেললাইন পার হয়ে প্লাটফর্মে আসছিল। এসময় ট্রেন স্টেশনে পৌঁছালে তার পা পিছলে পড়ে গিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ট্রেনে কাটা পড়ে।

তিনি বলেন, আমরা রবিউলের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করব। সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী সার্বক্ষণিক চট্টগ্রাম মেডিকেলে রবিউলের পাশেই আছেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার চিকিৎসা চমেকেই করতে হবে। অন্যথায় নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পা কাটতে হতে পারে। এছাড়াও শাটলে উঠানামা ও যাতায়াতের সময় সতর্কতা অবলম্বনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950