বিএম কলেজের হলে নতুন ভবনের দাবিতে সড়ক অবরোধ

১৭ অক্টোবর ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
হলে নতুন ভবন নির্মাণের দাবিতে বিএম কলেজের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

হলে নতুন ভবন নির্মাণের দাবিতে বিএম কলেজের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রি) হোস্টেলে নতুন ভবন নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। নতুন ভবন নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বরিশালের নতুল্লাবাদ থেকে সদর হাসপাতাল সড়ক অবরোধ করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হলের এ-ব্লক, বি- ব্লক অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কলেজ প্রশাসন খুব শিগগিরই এ দুই ব্লক ‘কনডেম’ ঘোষণা করবে। এখন কনডেম ঘোষণা করলে তারা কই থাকবেন? থাকার জায়গা করে দেওয়া এবং নতুন ভবন নির্মাণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

জানা গেছে, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের চারটি ভবন। এরমধ্যে এ-ব্লক ও বি-ব্লক ঝুঁকিপূর্ণ। হোস্টেল ভবন দুটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায়রয়েছে।

গত ১ অক্টোবর রাতে এ-ব্লকের ২০৮ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে মো. রেজাউল করিম ও মমিনুল ইসলাম নামের দুই ছাত্র আহত হয়েছেন। এর আগেও এ ধরনের দুর্ঘটনা বহুবার ঘটেছে। তারপরও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

মো. আবির হোসেন ফারুখ নামের এক শিক্ষার্থী জানান, আমাদের হোস্টেলের বেহাল দশা, ভবন গুলো পুরনো হয়ে যাওয়াতে থাকার জন্য উপযোগী না। হোস্টেলে সব সময় প্রাণের আশঙ্কা নিয়ে থাকতে হচ্ছে ।  আমাদের এই সমস্যা দীর্ঘ দিনের। আমরা একাধিকবার কলেজ প্রশাসন কে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।  একারণে আজ আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আরো পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপের চূড়ান্ত ভর্তি আজ শুরু

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের আশ্বস্থ করে বলেন, নতুন ভবনের জন্য আমি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিকট আবেদন করেছি , এছাড়া ভবন সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারদের আমন্ত্রণ করেছি তারা আজ বিকেল পাঁচটায় প্রদর্শনে আসবেন এবং ভবন গুলো পরিদর্শন করবেন।  যদি সংস্কার করার উপযোগী হয় , নতুন ভবন না আসা পর্যন্ত আপাদত সংস্কার করলে হোস্টেলে থাকা যাবে তাহলে তারা আগামী কালকে থেকেই সংস্কারের কাজ শুরু করবেন। 

অধ্যক্ষের আশ্বস্থে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক ভাবে স্থগিত করেছেন বিকাল পাঁচ টায় ইঞ্জিনিয়ারের মতামত শিক্ষার্থীদের বিপক্ষে গেলে তারা ফের আন্দোলন চালিয়ে যাবেন।

মেটার ৯৯ ভাগ শেয়ার দান করতে চান মার্ক জাকারবার্গ, ফের আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950