রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন। © টিডিসি ফটো
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও র্যালির করেছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন তারা।
এর আগে একটি র্যালি বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় আদিবাসী ছাত্র পরিষদ কমিটির সভাপতি রতিশ তপ্যর সভাপতিত্বে ও অরুণ বিশ্বাস চন্দ্রের সঞ্চালনায় বক্তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর ২০ বছর অতিবাহিত হয়েছে। এখনো আমরা নায্য অধিকার হতে বঞ্চিত। তিনি আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে, ফোকলোব বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, আদিবাসি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিভূতিভুষণ মাহাতো, কেন্দ্রীয় কমিটির সভাপতি নুকুল পাহান, ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আল আমিন প্রধান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।