প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় রাবি শিক্ষার্থী আটক

০৭ আগস্ট ২০১৮, ০৯:৩০ PM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালিন মন্তব্য করায় মাহবুব আলম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অাটক করেছে পুলিশ। 

পবা থানা পুলিশ জানায়, সোমবার বিকালে পবা উপজেলার পারিলার কাঁঠালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহবুব রাজশাহীর পবার কাঁঠালপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এ প্রসঙ্গে পবা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মাহবুবের ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালিন মন্তব্যের একটি স্ট্যাটাস পাওয়া যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হবে। 

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬