জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ৩ বিশ্ববিদ্যালয়ে

১৩ অক্টোবর ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ফিলিস্তিনদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে দেশের তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি থেকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন তারা। আজ শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে এসব তিন বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের স্বাধিকার আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ গেট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি  ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক, পার্কের মোড় ও মডার্ন বোর্ড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা অল ইউনাইটেড ফর ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ফ্রী প্যালেস্টাইন‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা লাব্বাইক ইয়া আকসা, বিশ্বের মুসলিম এক হও এক হও’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন পাশা বলেন, ফিলিস্তিনি ভাইদের সহয়তায় আমরা হয়তো তাদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। তবে মুসলিম হিসেবে কথা ও মৌনসম্মতির মাধ্যম এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আমাদের সর্বোচ্চ সমর্থন ও সহানুভূতি জানাচ্ছি।

বাংলা বিভাগের উমর ফারুক বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা হারিয়ে যাক।আমাদের প্রথম কেবলা তারা দখল করে নিতে চায়।আমরা এর তীব্র নিন্দা জানায়।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেরাজ বলেন,কোনো জায়গায় মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের সামর্থ্য অনুসারে তার প্রতিবাদ করা উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজ এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

গণিত বিভাগের শিক্ষার্থী জিহাদ ইসলাম বলেন, আমরা পুরো মুসলিম একটি দেহের মতো। বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়,তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য।

রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসাইন বলেন, আমরা মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন আমরা একটি আদর্শে বিশ্বাস করি। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা বেরোবি থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পবিপ্রবির বহিস্থ ক্যাম্পাসে মানববন্ধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিলিস্তিন'র প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা অনুষদীয় গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষদীয় মসজিদের পেশ ইমামের বক্তব্যের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের শিক্ষার্থী রাকিন সুনান, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহসান হাবিব, ওমর ফারুক, তামিম, শিমুলসহ বেশ কয়েকজন বক্তব্য প্রদান করেন। 

শুরুতেই ফিলিস্তিনের সমর্থনে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে মসজিদের ইমামের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। এসময় বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়।পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানান। উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ফিলিস্তিনদের উপর ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআ নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও সন্তোষ বাজার প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাউদ আল বাকরী, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাকিব বক্তব্য রাখেন।

শিক্ষকরা জাতির প্র্যাকটিক্যাল ডক্টর: শিক্ষামন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে বৃদ্ধের মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
একজন অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকার
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২৯ মার্চ ২০২৬
১৭ বছর যুব উন্নয়নের নামে অনেক দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence