আজ জাবির শহীদ মিনারে মানবন্ধন  

০৭ আগস্ট ২০১৮, ০৭:২১ PM

© ফাইল ফটো

নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন ও সহিংস ঘটনার প্রতিবাদে বুধবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন ও ঢাকাসহ সারাদেশে সহিংস ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবিকে ন্যায়সঙ্গত ও যৌক্তিক উল্লেখ করে দাবির সাথে একাত্মতা পোষণ করেন জাবি শিক্ষক সমিতি।

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬