ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪২৫ সিসি ক্যামেরা স্থাপন

১২ অক্টোবর ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য অতিথিরা

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য অতিথিরা © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ক্যাম্পাসকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সিসি ক্যামেরার আওতায় সম্পূর্ণ ক্যাম্পাস কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

এসময় উপাচার্য বলেন, ইতোমধ্যেই ক্যাম্পাসের চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষের দিকে। আমরা স্বপ্ন দেখি ক্যাম্পাসে কোনো দারোয়ান থাকবে না। কেউ একটি গেট দিয়ে প্রবেশ করে অন্য গেট দিয়ে বেরিয়ে গেলে অটো স্ক্যানিং হয়ে যাবে। 

তিনি বলেন, এই ক্যামেরাগুলো যেমন যে কারো ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিবে তেমনি করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেগুলোও খুঁজে বের করতে সহায়ক হবে। ক্যাম্পাস নিজের বাড়ির মতো নিরাপদ ও শৃঙ্খলার সঙ্গে চলাচলের অভয়ারণ্য হবে। 

সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে ৩২৫ টি ক্যামেরা, ৯টি বিভাগের নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত ৪৯টি ক্যামেরা ও পূর্বে স্থাপিত ৫১টি ক্যামেরাসহ সার্বক্ষণিক ৪২৫টি ক্যামেরা দ্বারা ক্যাম্পাস নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শক, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ৮ কোচের বিদায়ঘণ্টা
  • ০৩ জুলাই ২০২৬
১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ
  • ০৩ জুলাই ২০২৬
জুড়ী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন
  • ০৩ জুলাই ২০২৬
বিতরণের আগেই পচা ডিম শনাক্ত, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব…
  • ০৩ জুলাই ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫
  • ০৩ জুলাই ২০২৬
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence