জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪ (ভিডিও)

০৬ আগস্ট ২০১৮, ০৮:০২ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাখা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী জামিল হোসেন (রসায়ন-৪২ব্যাচ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৩ব্যাচ) ও ছাত্রলীগকর্মী কাজল হাসান (ইংরেজি-৪৪ব্যাচ), ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম (বাংলা-৪৪ব্যাচ)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় রসায়ন বিভাগ ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মধ্যাকার খেলাকে কেন্দ্র করে জামিল হোসেনের শার্টের কলার ধরে ধাক্কা দেয় কাজল হাসান। এ ঘটনায় দুই হলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা শহীদ মিনারের সামনে আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হলে। আহতদের মেডিকেলে নিয়ে গেলে সেখানে আবারো থেমে থেমে হাতাহাতি হয় দুই হলের নেতা-কর্মীদের মধ্যে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিকদার মো. জুলকারনাইনের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সহকারী প্রক্টর মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মারধরে ঘটনা শুনে আমরা মেডিকেলে গিয়েছিলাম। এখন সবকিছু শান্ত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে সাভার বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদেরকে হলে পাঠানো হয়েছে।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আন্তঃবিভাগ ফুটবল খেলায় দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর দায়ভার ছাত্রলীগ নিবে না।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950