রাবিতে মানববন্ধন
শিক্ষার্থীদের হতে প্রতিবাদের প্লাকার্ড
নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা ওই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে একটি র্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা।
র্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘নিরাপত্তা চাইতে মানা?’, ‘প্রতিবাদের অধিকার চাই’, ‘সন্ত্রাস নির্মূল কর’, ‘মিডিয়ার উপর হামলা কেন?’ শিরোনামের প্লাকার্ড লক্ষ্য করা যায়।