নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবি সাদাদলের মানববন্ধন

০৬ আগস্ট ২০১৮, ১১:৪৯ AM
মানববন্ধনের সাদাদলের শিক্ষকরা

মানববন্ধনের সাদাদলের শিক্ষকরা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকায় এক মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়।

সাদাদলের আহবায়ক অধ্যাপক এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা বেগম, রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ উজ জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন ও হামলা কারীদের শাস্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছে তখন কতিপয় দূর্বৃত্ত, সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করেছে। শিক্ষার্থীদের নায্য দাবি দমনে যে হামলা চালানো হয়েছে তার প্রতি ধিক্কার জানায়।’

এছাড়া নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে প্রয়োজনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন দলটির শিক্ষকরা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950