ইবিতে নদী রক্ষা বিষয়ক সেমিনার

০৪ আগস্ট ২০১৮, ০৭:৩২ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নদী ও জীবন : সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন ও রিভাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শনিবার (৪ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো: আলাউদ্দিন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান বলেন, ‘বর্তমান বাংলাদেশে শুষ্ক মৌসমে পানি ঘাটতির অন্যতম কারণ হলো নদীর নাব্যতা হারানো। সমাজের কিছু প্রভাবশালীদের নদী দখলের কারণে দেশের ছোট বড় নদী গুলো আজ হুমকির মুখে। এ অবস্থা চলতে চলতে থাকলে পানির ডিজাস্টার হবে বড় ডিজাস্টার।’ এ ডিজাস্টার চলতে থাকলে একসময় পানি নিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরার উপস্থাপনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল এবং রিভাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ড. রবিউল ইসলাম।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950