দুই সাংবাদিককে মারধর, ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

০১ অক্টোবর ২০২৩, ১২:৪১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
ঢাকা কলেজ ছাত্রলীগ

ঢাকা কলেজ ছাত্রলীগ © ফাইল ফটো

সংবাদ প্রকাশের জেরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক ও বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদের ওপর অমানবিক নির্যাতন এবং আরেক সাংবাদিককে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাউফুর রহমান সোহেল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা)।

এ বি এম আলামিন (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সজিব আহসান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), আবরার হোসাইন সাগর কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সৈয়দ আব্দুল্লাহ শুভ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজশাখা) ও ফাহমিদ হাসান পলাশ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

নির্যাতনের শিকার ওবাইদুর সাঈদের রুমমেট প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার পর ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল তার অনুসারীদের নিয়ে এসেই ওবাইদুরের বুকে লাথি, এলোপাতাড়ি মুখে-কানে চড়-থাপ্পড় মারে। এরপর তার গলায় পারা দিয়ে তার ফোনের লক খুলতে বাধ্য করে ডিসিয়ান সংবাদকর্মী ও সাংবাদিক সমিতির গ্রুপের সব কথোপকথন স্ক্রিন ভিডিও করে নেয়।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাউফুর সোহেলের অনুসারী আল আমিন, সজিব আহমেদ, সাগর ও ইকরাম ঢাকা কলেজের আরেক সাংবাদিককে (ফয়সাল আহমেদ) বেধড়ক মারধর করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরেই সোহেল ওবাইদুরের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।

খামেনির জানাজায় আসেনি সৌদি, কুয়েত, কাতার-সহ যেসব মুসলিম দেশ…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবিতে পেশাগত মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন ২০ জুলাই …
  • ০৩ জুলাই ২০২৬
বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence