ইবি’কে গ্রীণ ক্যাম্পাসে পরিণত করতে চাই : উপাচার্য

০২ আগস্ট ২০১৮, ১০:৩০ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) একটি গ্রীণ ক্যাম্পাসে পরিণত করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।  তিনি বলেছেন, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বতোভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইবি। অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।  ইবি’কে নয়নাভিরাম সুন্দর একটি ক্যাম্পাস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির আয়োজনে পক্ষকালব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমাদের ২১ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ  যেটি সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করা। আর এই বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করার জন্য বৃক্ষরোপন করতে হবে। আমরা গতবছর ১১ হাজার বৃক্ষরোপন করেছি। এবারও প্রশাসনের পক্ষ থেকে ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপন করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, ‘বনায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই। বনায়নের ক্ষেত্রে সবুজ ইসলামী বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ায় ইতোপূর্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট হতে আমরা পুরস্কার গ্রহণ করেছি। আমি বিশ্বাসকরি বনায়নের ক্ষেত্রে আমাদের যে কার্যক্রম চলছে, এই কার্যক্রমের ফলে অচিরেই আমরা বড় ধরনের আরও একটি পুরস্কার লাভ করবো।’ কর্মকর্তা সমিতি আগামীতেও এধরনের আয়োজন করবে এই প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি নির্দেশনা রয়েছে সারা বাংলাদেশকে সবুজ বাংলাদেশে রুপান্তর করার। তারই অঙ্গিকার হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেও সবুজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করার প্রচেষ্টা রয়েছে। আমাদের ছেলে-মেয়েদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই।’

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের পরিচালক খন্দকার হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান প্রমুখ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950