জবিতে হচ্ছে নতুন আরেকটি ক্যাফেটেরিয়া, নকশা চূড়ান্ত

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জবিতে হচ্ছে নতুন আরেকটি ক্যাফেটেরিয়া

জবিতে হচ্ছে নতুন আরেকটি ক্যাফেটেরিয়া © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নতুন আরেকটি ক্যাফেটেরিয়া নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে নতুন ক্যাফেটেরিয়ার নকশা। খাবারের দাম ও মান ঠিক করে দ্রুত এর নির্মাণ কাজ শুরুর দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ক্যাফেটেরিয়ার এক পাশে থাকবে খাবার বানানোর একটি কক্ষ। সামনের দিকে থাকবে খাবার খাওয়ার কয়েকটি জায়গা। সেখানে শিক্ষার্থীরা খাবার খেতে পারবেন। এছাড়াও রয়েছে হাত ধোয়ার জায়গা ও বসার জায়গা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধু ডিজাইন করার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। খুব তাড়াতাড়ি এটির বাস্তবায়ন দরকার। এছাড়া ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কম রাখা, খাবারের উন্নত মান বজায় রাখার দাবি তাদের।

আরও পড়ুন: বাকি টাকা ফেরত না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে বেরোবি ক্যাফেটেরিয়া

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের জন্য তিনটি ক্যাফেটেরিয়া থাকলেও বর্তমানে চালু আছে একটি। এছাড়া ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কিছু অস্থায়ী খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, ইতিমধ্যে আমরা ক্যাফেটেরিয়া নির্মাণের লক্ষ্যে ডিজাইন করে ফাইল পাঠিয়ে দিয়েছি। অর্থ দপ্তর থেকে প্রস্তাব পাশ হয়ে আসলে নির্মাণ কাজ হাতে নেওয়া হবে। এছাড়া একটি কমিটি করা হয়েছে। যেখানে ছাত্র উপদেষ্টাসহ আছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence