দশ দিনের মধ্যে কুবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
কুবি ও ছাত্রলীগের লোগো

কুবি ও ছাত্রলীগের লোগো © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আগামী ১০ দিনের মধ্যে আয়োজনের নির্দেশনা দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

এদিকে কর্মীসভা আয়োজন করতে কেন্দ্রের ১০ জন ছাত্রলীগ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ৬ মার্চ  বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ থাকার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬