২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু অপেক্ষমানদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর)। এ জন্য রাতে সভা আহ্বান করা হয়েছে। এতে অপেক্ষমান ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এ সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় নতুন আরেকটি সভা আহ্বান করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ২১০০-২২০০ আসন ফাঁকা রয়েছে। এত বিপুল সংখ্যক আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না আয়োজক কমিটি। অন্যদিকে আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্খিত শিক্ষার্থী পাবে না।

আরো পড়ুন: এসএসসির টেস্টের ফল ২৬ অক্টোবরের মধ্যে

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। মেধাতালিকার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী সোমবার ভর্তি প্রক্রিয়াসহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২২ আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেওয়া হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার চার ধাপে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে অধিক সংখ্যক আসন ফাঁকা থাকায় ফের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এর আগে ২০ জুন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। পরে পর্যায়ক্রমে তিনটি ইউনিটে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছিল খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence