নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা পেছাল

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

২৫ তারিখের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত কর্মীসভার তারিখ পরিবর্তন করা হয়। বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে কর্মীসভার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬