‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি হাতে নিলে না পড়ে থাকা যায় না: শিক্ষামন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি এমন, হাতে নিলেই না পড়ে থাকা যায় না। এরকম লেখনি বাংলাদেশের ইতিহাসে বিরল। 

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী বলেন, ‘পড়াশোনার বাইরে যেসব বই পড়া উচিত তার মধ্যে প্রথমেই থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। যেখানে আমাদের ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা, আমাদের নিজেদেরকে জানা। ছেলেবেলা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠা পর্যন্ত প্রতিটি পথ আমাদের জন্য শিক্ষনীয়।’

আর পড়ুন: নিকাব পরায় ছাত্রী লাঞ্ছিতের অভিযোগ, উপাধ্যক্ষ বললেন আমি নির্দোষ

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন— কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক আলেয়া আক্তার, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬