ওয়েবসাইট থেকেই লগইন করে প্রবেশপত্র পাবেন সাত কলেজ শিক্ষার্থীরা

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সাত কলেজ

সাত কলেজ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার আগে প্রবেশপত্র সংগ্রহের জন্য আর যেতে হবে না অফিসে কিংবা বিভাগে। এখন থেকেই সাত কলেজের ফরম পূরণের ওয়েবসাইটে লগইন দিয়ে নিজেরাই প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তারা। 

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরমপূরণ ওয়েবসাইটে তাদের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন: গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের উপরও চাপ কমবে।

এছাড়াও শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের  পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950